দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি বলার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বিস্ফোরণ কিংবা পরিত্যক্ত গাড়িতে আগুন দেওয়ার মতো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পরিস্থিতির উন্নতি বা অবনতি মূল্যায়ন করতে হলে আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করতে হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত এলাকায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একজন পালিয়ে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, রাতের অন্ধকারে একটি গাড়ির ছাদের ওপর ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ ধরনের এক-দুটি ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ হয়ে গেছে, এমন দাবি যৌক্তিক নয়। একইভাবে চালক-হেলপারবিহীন বা পরিত্যক্ত গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার প্রমাণ নয় বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন, সরকারি দপ্তরে ৫ লাখ ২১ হাজার পদ শূন্য, নিয়োগের কর্মপরিকল্পনা সরকারের

বিরোধী দলের সক্রিয় ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিরোধী দলের সহযোগিতা চায়। তবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। এসব কর্মকাণ্ডে দেশের ভেতরে কারা জড়িত এবং সীমান্তের ওপার থেকে কোনো ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান। গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একজন সংসদ সদস্যকে ফোন করে দল ছাড়ার পরামর্শ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট ফোন নম্বর ও বার্তার তথ্য দিলে বিষয়টি তদন্ত করা হবে। তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির জন্য দেশের বাইরে থেকে নীলনকশা করা হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে এবং অতিরিক্ত বল প্রয়োগ করেনি। শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নিয়মিত পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের শিল্পাঞ্চলে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সচল রাখার পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষায় সরকার কাজ করছে বলে জানান তিনি। শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও ফেডারেশনের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে বলেও উল্লেখ করেন। অপরাধের পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কমেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত আগামীকাল সংসদে ৩০০ বিধিতে উপস্থাপন করবেন বলে জানান তিনি। তার মতে, একই সময়ের পরিসংখ্যান তুলনা না করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করা উচিত নয়।

বিষয় : আইনশৃঙ্খলা স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি বলার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x