রংপুরের মিঠাপুকুরে ৫টি ককটেল নিক্ষেপ করে পালিয়েছে দুর্বৃত্তরা। তবে, ককটেল গুলো বিস্ফোরিত হয়নি। এ সময় সেখানে জনগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার রাত ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের মিঠাপুকুর বাসস্ট্যান্ডে ওভারপাস থেকে পরপর ৫টি ককটেল সদৃশ্য বস্তু নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, সৌভাগ্যক্রমে বস্তুগুলো বিস্ফোরণ না ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
আরও পড়ুন, নিরাপদ গাজীপুর গড়তে পুলিশ-সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: নবাগত কমিশনার
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করে দেয়। কে বা কারা এগুলো নিক্ষেপ করে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। মিঠাপুকুর থানার ওসি রুহুল আমিন বলেন, রাত ১০ টার দিকে ককটেল সদৃশ্য ৫টি বস্তু রাস্তায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এগুলো জর্দার কৌটায় টেপ দিয়ে মোড়ানো ছিল। পরিচয় সনাক্ত করা যায়নি। চেষ্টা করা হচ্ছে। পরিচয় সনাক্ত করে তাদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে।
বিষয় : ককটেল নিক্ষেপ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬