২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন পাঠ্যক্রমে এআইয়ের ব্যবহার, রোবটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মেশিন লার্নিং ও ন্যানোটেকনোলজির মতো আধুনিক প্রযুক্তিবিষয়ক বিষয় যুক্ত করা হচ্ছে। পাশাপাশি এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই, ডিপফেক শনাক্তকরণ ও অনলাইন নিরাপত্তার বিষয়েও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া বিবৃতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শিক্ষামন্ত্রী জানান, ষষ্ঠ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই-সক্ষম টুলস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও রোবটিক্স শেখানো হবে। সপ্তম শ্রেণিতে থাকবে এআই-সক্ষম সার্চ টুলস, ইন্টারনেট অব থিংস এবং বাস্তব জীবনে এআইয়ের প্রয়োগ। অষ্টম শ্রেণিতে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, নতুন কর্মসংস্থান, রিমোট ওয়ার্ক ও ফ্রিল্যান্সিং অন্তর্ভুক্ত করা হচ্ছে। নবম ও দশম শ্রেণিতে এআইয়ের নৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবটিক্স ও ন্যানোটেকনোলজি রাখা হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে দৈনন্দিন জীবন ও শিক্ষাক্ষেত্রে এআইয়ের ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহারিক প্রয়োগ শেখানো হবে।
আরও পড়ুন, বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি বলার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
মন্ত্রী বলেন, শুধু এআই ব্যবহার নয়, এর মাধ্যমে পাওয়া তথ্য যাচাই ও বাছাই করার দক্ষতাও শিক্ষার্থীদের অর্জন করতে হবে। ডিপফেক শনাক্তকরণ, ফ্যাক্ট চেকিং এবং অনলাইন নিরাপত্তার বিষয়েও বয়স উপযোগী শিক্ষা দেওয়া প্রয়োজন। এদিকে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব ল্যাবে এআই, রোবটিক্স, থ্রিডি প্রিন্টিং ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রযুক্তি শেখানো হবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় সাড়ে সাত হাজার কোটি টাকা। এ ছাড়া ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রযুক্তি ও বিজ্ঞান ল্যাব স্থাপন এবং শিক্ষক প্রশিক্ষণের জন্য ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকার আরেকটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে। সংসদে পুরোনো ডিজিটাল ল্যাবের কার্যকারিতা নিয়েও প্রশ্ন ওঠে। জবাবে শিক্ষামন্ত্রী জানান, প্রথম পর্যায়ে চার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনে ৩৯৭ কোটি টাকা ব্যয় হয়েছিল। নতুন পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থায় প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নে সরকার কাজ করছে।
বিষয় : এআই শিক্ষা পাঠ্যক্রম

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬