ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হত্যা মামলাসহ সব ধরনের মামলা নির্ধারিত আইনি প্রক্রিয়া ও সরকারি যাচাই-বাছাই শেষে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। যাচাইয়ে কোনো মামলা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরের প্রমাণ পাওয়া গেলে তা প্রত্যাহারে কোনো শর্ত বা দ্বিধাদ্বন্দ্ব থাকবে না বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের (নোয়াখালী-২) এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলায় অভিযুক্ত নেতাকর্মীদের নির্ধারিত ফরমে আবেদন জমা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কারও বিরুদ্ধে এ ধরনের মামলা থাকলে যত দ্রুত সম্ভব প্রত্যাহারের আবেদন করতে হবে। যথাযথ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে সরকার এসব মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেবে। বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, তাঁরা নিজেদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আবেদন করেননি। বরং আদালতের মাধ্যমে আইনি প্রতিকার চেয়েছেন।
আরও পড়ুন, বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি বলার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
মামলা প্রত্যাহারের প্রক্রিয়া ব্যাখ্যা করে মন্ত্রী জানান, সরকার এ ক্ষেত্রে তিন ধরনের মামলা চিহ্নিত করেছে। যেসব মামলায় পুলিশ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেনি এবং চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর্যায়ে রয়েছে, সেগুলোর অধিকাংশ ক্ষেত্রে ৫ আগস্টের জুলাই গণ-অভ্যুত্থানের পর চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। অন্যদিকে, যেসব মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে, কিন্তু সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি, সেগুলো প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে শুধু এজাহার বা মামলার নথিপত্র দেখে কোনো মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করা সম্ভব নয় বলে জানান তিনি। এদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিরোধী দলের সংসদ সদস্য মো. কেরামত আলীর বিচারাধীন মামলার সংখ্যা ও বিচারক সংকটসংক্রান্ত সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থানে বর্তমানে বিচারকের প্রায় ৩৯৪টি পদ শূন্য রয়েছে। তিনি বলেন, শূন্য পদগুলো পূরণে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার আশা করছে, এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
বিষয় : মামলা আইনমন্ত্রী

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬