বিদেশের কোনো যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের টোপ হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সদস্য রেহানা আক্তার। সোমবার (৯ নভেম্বর) সংসদে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। রেহানা আক্তার বলেন, চাকরির মিথ্যা প্রলোভনে চড়া সুদে ঋণ নিয়ে ও ভিটেমাটি বিক্রি করে অনেক বাংলাদেশি রাশিয়ায় গিয়েছিলেন। পরে তাঁদের রুশ সেনাবাহিনীতে যুক্ত করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়। তাঁর দাবি, গত তিন বছরে ৫৪ জনের মৃত্যু হয়েছে; অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। নিহতদের মরদেহও এখনো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। মানব পাচারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলছে বলেও উল্লেখ করেন তিনি। রাশিয়ায় থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনা, পাচারকারীদের শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। সংসদে চট্টগ্রাম-১২ আসনের সদস্য সরওয়ার জামাল নিজাম মন্ত্রীদের স্থানীয় এলাকায় সফরের সময় সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে রাখার আহ্বান জানান। ডেপুটি স্পিকারও বিষয়টিকে বাঞ্ছনীয় বলে মন্তব্য করেন। রাজধানীর ধানমন্ডি, ক্রিসেন্ট, গুলশান ও বনানী লেকের দূষণ নিয়ে উদ্বেগ জানান সংরক্ষিত নারী আসনের সদস্য নিলুফার চৌধুরী। তিনি বর্জ্য ফেলা বন্ধ, ওয়াসার মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়ার দাবি জানান।
আরও পড়ুন,ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নতুন কমিটি ঘিরে আলোচনা, নেতৃত্বে আলোচনায় পরীক্ষিত নেতারা
মাদারীপুর-৩ আসনের আনিছুর রহমান বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের দরপত্র ডিসেম্বর-জানুয়ারির মধ্যে আহ্বানের অনুরোধ করেন। কুমিল্লা-৯ আসনের মো. আবুল কালাম বন্ধ কারখানা চালু ও উৎপাদন বাড়াতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা বা স্বল্প সুদের ঋণ ছাড়ের দাবি জানান। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকা সত্ত্বেও বাণিজ্যিক ব্যাংকগুলো নানা অজুহাতে ঋণ ছাড় করছে না। খুলনা-৪ আসনের এস কে আজিজুল বারী ডেঙ্গু প্রতিরোধে ফগিংয়ের পাশাপাশি মশার লার্ভা ধ্বংসে গুরুত্ব দেন। জয়পুরহাট-১ আসনের মো. ফজলুর রহমান শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন বরাদ্দে বৈষম্য ও দলীয়করণের অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, সংসদ সদস্যদের ডিও লেটার উপেক্ষা করে কিছু এলাকায় দলীয় পরিচয়ের ভিত্তিতে উন্নয়নকাজের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং কোথাও চাঁদাবাজিও চলছে। কুমিল্লা-১০ আসনের মো. মোবাশ্বের আলম ভূঁইয়া সরকারি হাসপাতালে চিকিৎসক, ওষুধ, যন্ত্রপাতি ও পরীক্ষার উপকরণের সংকট তুলে ধরে জবাবদিহি নিশ্চিতের দাবি জানান। তাঁর বক্তব্য, রোগনির্ণয় সেবা সীমিত সময়ে চালু থাকায় অনেক রোগী বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল হচ্ছেন। চিকিৎসাব্যয় মেটাতে গিয়ে বহু মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছেন এবং অনেকে ব্যয়ের কারণে চিকিৎসা নিতে পারছেন না।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬