দৈনিক সংবাদ দিগন্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি রোধে নজরদারি বাড়ানোর আহ্বান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বর্তমানে বড় ধরনের গোলযোগ সৃষ্টির সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ, সমাজচিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে।রবিবার রাজধানীর এফডিসিতে ‘সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে’ শীর্ষক ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ড. মাহবুব উল্লাহ বলেন, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটি একত্রিত হয়ে বড় ধরনের গোলযোগ সৃষ্টি করতে পারবে—এমন শক্তি এখনো তাদের হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, গুজব ও উসকানির বিষয়ে সতর্ক থাকতে হবে।তিনি আরও বলেন, সম্প্রতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লির ইমিগ্রেশনে যে আচরণ করা হয়েছে, তা শুধু একজন ব্যক্তির আরো পড়ুন , চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত মাছ উৎপাদন করছে বাংলাদেশনয়, বাংলাদেশের মর্যাদার প্রতিও অসম্মানজনক আচরণ।সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উসকানি ও ভুয়া প্রচারণা এখনও অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোরও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। গুজব ও অপপ্রচার অব্যাহত থাকলে পরাজিত শক্তি পুনরায় মাথাচাড়া দেওয়ার সুযোগ পেতে পারে।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করে কেউ যাতে সামাজিক অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।তিনি বলেন, মিথ্যা তথ্য, ভুয়া ছবি, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ভিডিও এবং উসকানিমূলক পোস্ট সমাজে সংঘাত ও সহিংসতা বাড়িয়ে তুলছে। পাশাপাশি ডিজিটাল আসক্তিও শিক্ষার্থীদের জন্য নতুন সংকট হিসেবে দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি রোধে নজরদারি বাড়ানোর আহ্বান