বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নারীসংক্রান্ত একটি অডিও-ভিডিওর সত্যতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এই দাবি করে জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেন। ভিডিওতে রাশেদ খাঁন জানান যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সত্যতা যাচাইয়ের জন্য আমির হামজার ওই বিতর্কিত অডিও ও ভিডিও ক্লিপটি তার কাছে পাঠিয়েছিলেন। পরবর্তীতে তিনি নিজে সেটির সত্যতা যাচাই করে তা জনসমক্ষে নিয়ে আসেন। রাশেদ খাঁন আরও দাবি করেন, অডিও প্রকাশের পর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রায় দুই শতাধিক ভিডিও তৈরি করে অপপ্রচার চালিয়েছেন যে, অডিওটি আসল নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সেটি তৈরি করা হয়েছে। তবে বেসরকারি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’-এর অনুসন্ধানে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে অডিওটির কণ্ঠস্বর এআই-নির্মিত নয়। এর মাধ্যমে আমির হামজাকে ঘিরে ভাইরাল হওয়া ওই নারীসংক্রান্ত কথোপকথনের সত্যতা পুরোপুরি প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন,নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান হাসনাতের
পাশাপাশি ওয়াজ মাহফিলের পবিত্র কোরআন সামনে রেখে আমির হামজার শপথ করার তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন যে, নিজের ভুল স্বীকার না করে পবিত্র কোরআনের দোহাই দিয়ে তিনি মিথ্যাচার করেছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও অভিযোগ তোলেন যে, জাতীয় নির্বাচনের আগেই জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই অভিযোগের বিষয়ে পুরোপুরি অবগত ছিলেন এবং নির্বাচনের পূর্বে কেন্দ্রীয় কার্যালয়ে ডেকে আমির হামজার সঙ্গে এ বিষয়ে আলোচনাও করা হয়েছিল। কিন্তু বিষয়টি তখন প্রকাশ্যে না আসায় তাকে দল থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়। এ সময় অন্য এক মন্ত্রীর পদত্যাগের উদাহরণের টেনে তিনি বলেন, সরকার দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে প্রধানমন্ত্রী যেখানে তাৎক্ষণিক পদত্যাগের নির্দেশ দেন, সেখানে আমির হামজা বা গাজী নজরুল ইসলামের মতো বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে জামায়াত আমির কোনো ব্যবস্থা বা তদন্তের নির্দেশ না দিয়ে উল্টো তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। বক্তব্যের শেষাংশে জামায়াতের আদর্শ ও শরিয়া আইন নিয়ে তীব্র কটাক্ষ করে রাশেদ খাঁন বলেন, জামায়াতে ইসলামী যদি সত্যিই দেশে শরিয়া আইন বাস্তবায়নে বিশ্বাস করে থাকে, তবে তাদের স্পষ্ট করা উচিত যে তারা আমির হামজার বিরুদ্ধে সেই আইন প্রয়োগ করবে কি না।
বিষয় : মৃত্যুদণ্ড আমির হামজা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬