দৈনিক সংবাদ দিগন্ত

জনগণের নিরাপত্তারক্ষী পুলিশ কেন বারবার প্রতিহিংসার শিকার?

বাংলাদেশ পুলিশ
বাংলাদেশ পুলিশ
ছবি: বাংলাদেশ পুলিশ

রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ পুলিশের। দীর্ঘ ইতিহাস, আত্মত্যাগ ও সাহসিকতার মধ্য দিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই বাহিনী। তবে বিভিন্ন সময়ে রাজনৈতিক পটপরিবর্তন ও ক্ষমতার পালাবদলের প্রভাবে পুলিশকে নানা ধরনের বিতর্ক, সমালোচনা, অপমান ও প্রতিহিংসার মুখোমুখি হতে হচ্ছে। এ পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কেন বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে? বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হলেও এর পেছনে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক চাপ এবং পেশাগত স্বাধীনতার সীমাবদ্ধতা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সামনে এসেছে। কখনো ক্ষমতাসীনদের প্রভাব, আবার কখনো রাজনৈতিক বিরোধের প্রতিক্রিয়ায় পুলিশ সদস্যদের অপদস্থ ও হয়রানির শিকার হতে দেখা যায়। এতে শুধু বাহিনীটির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে না, সাধারণ মানুষের মধ্যেও আস্থার সংকট তৈরি হচ্ছে।অথচ পুলিশ কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়। পুলিশ রাষ্ট্রের এবং জনগণের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অপরাধীর রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত প্রভাব বিবেচনা না করে আইনের আওতায় আনা এবং দায়িত্ব পালনে পুলিশকে স্বাধীন ও নিরপেক্ষ রাখার পরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অপরাধ, দুর্নীতি কিংবা দায়িত্বে অবহেলার অভিযোগ উঠলে তার নিরপেক্ষ তদন্ত ও যথাযথ জবাবদিহি নিশ্চিত করতে হবে। তবে কোনো সদস্যের ব্যক্তিগত অপরাধ বা অপেশাদার আচরণের দায় পুরো বাহিনীর ওপর চাপিয়ে দেওয়া কিংবা সব পুলিশ সদস্যকে একই দৃষ্টিতে দেখা সমীচীন নয়। 

আরও পড়ুন, শ্রমিক অসন্তোষের মধ্যে মাঠে জিএমপি কমিশনার, পরিদর্শন করলেন গুরুত্বপূর্ণ এলাকা

এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন বলেন, বাংলাদেশ পুলিশের রয়েছে দীর্ঘ গৌরবময় ইতিহাস, আত্মত্যাগ ও অসংখ্য অর্জন। রাজনৈতিক স্বার্থে এই বাহিনীকে বারবার বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা উচিত নয়। পুলিশকে দলীয় প্রভাবমুক্ত রেখে একটি স্বাধীন, নিরপেক্ষ ও পেশাদার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। যারা জনগণের নিরাপত্তায় কাজ করেন, তাদের নিরাপত্তা, মর্যাদা ও সম্মান রক্ষাও রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও বলেন, পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে জনগণের বন্ধু ও আস্থার প্রতীক হিসেবে কাজ করার পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি বাহিনীর অভ্যন্তরে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।সচেতন মহলের প্রত্যাশা, রাজনৈতিক প্রভাব ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে বাংলাদেশ পুলিশ একটি জনবান্ধব, মানবিক ও পেশাদার বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হবে। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হলে এবং পুলিশের দায়িত্ব পালনে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ হলে জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব। জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ যেন রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঁঠা না হয়। বরং আইনের শাসন, ন্যায়বিচার ও জননিরাপত্তা প্রতিষ্ঠায় একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী পুলিশ বাহিনী গড়ে তোলাই হোক রাষ্ট্রের অঙ্গীকার।

বিষয় : পুলিশ প্রতিহিংসা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

জনগণের নিরাপত্তারক্ষী পুলিশ কেন বারবার প্রতিহিংসার শিকার?

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x