দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১০ মে ২০২৬

তুরস্কের বিনিয়োগ বাড়াতে বিডা-রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ আরও বাড়াতে ঢাকায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিডার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন, তিন ধাপে বাড়তে পারে পেনশন, আসছে নবম পে-স্কেল

বৈঠকে জানানো হয়, বাংলাদেশে বিনিয়োগে তুর্কি উদ্যোক্তাদের আগ্রহ দিন দিন বাড়ছে। ইতোমধ্যে অনেক তুর্কি বিনিয়োগকারী বাংলাদেশে এসে সম্ভাবনা যাচাই করছেন এবং স্থানীয় বাজার সম্পর্কে ধারণা নিচ্ছেন। আলোচনায় গুরুত্ব পায়—কীভাবে বাংলাদেশে তুর্কি ব্যবসা প্রতিষ্ঠানের অংশগ্রহণ আরও বাড়ানো যায় এবং চলমান আগ্রহকে কার্যকর বিনিয়োগে রূপ দেওয়া যায়। এ সময় রাষ্ট্রদূত রামিস সেন বলেন, বাংলাদেশ ও তুরস্কের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ প্রয়োজন। সরকারি ও বেসরকারি খাতের পারস্পরিক সফর বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন, পুলিশ বাহিনীর ওভারটাইম ভাতা ও পদোন্নতিতে নতুন নীতিমালার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

তিনি তুরস্কের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল গাজিয়ানতেপ, দেনিজলি ও কোকায়েলি-ইজমিতের কথা উল্লেখ করে বলেন, টেক্সটাইলসহ বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ বোঝার জন্য এসব অঞ্চল গুরুত্বপূর্ণ হতে পারে। বৈঠকে বাংলাদেশে তুর্কি বিনিয়োগের বিদ্যমান আইনি কাঠামো নিয়েও আলোচনা হয়। পাশাপাশি কোচ গ্রুপের আইগ্যাস এবং আর্চেলিকের সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মতো সফল বিনিয়োগের উদাহরণ তুলে ধরা হয়। এছাড়া বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা যাচাই করছে এমন আরও কয়েকটি বড় তুর্কি প্রতিষ্ঠানের বিষয়েও আলোচনা হয়, যাদের সঙ্গে বর্তমানে কাজ করছে বিডা।

আরও পড়ুন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মায়েদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: সমাজকল্যাণমন্ত্রী

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বাণিজ্য ও সরাসরি বৈদেশিক বিনিয়োগ—উভয় ক্ষেত্রেই তুরস্ক বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে বিদ্যমান সম্ভাবনা ও অর্থনৈতিক মিল বিবেচনায় বিনিয়োগ ও বাণিজ্যের পরিমাণ আরও বাড়ানো সম্ভব। তিনি জানান, অগ্রাধিকার খাত চিহ্নিত করে লক্ষ্যভিত্তিক ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে বিডার তুরস্ক ডেস্ক, বাংলাদেশে তুর্কি দূতাবাস এবং সংশ্লিষ্ট অংশীজনরা যৌথভাবে কাজ চালিয়ে যাবে।

বিষয় : রাষ্ট্রদূত তুরস্ক বৈঠক বিডা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

তুরস্কের বিনিয়োগ বাড়াতে বিডা-রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত