দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে কাঁচাবাজারে ট্রাক, ঢুকে যুবক নিহত

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাঁচাবাজারের দোকানে ঢুকে যুবক নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাঁচাবাজারের দোকানে ঢুকে পড়ার ঘটনায় একজন যুবক নিহত হয়েছেন।শনিবার (২ মে) রাত পৌনে ১২টার দিকে নতুন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত যুবকের নাম জাহাঙ্গীর (৩২)। তিনি উপজেলার পাইকাশিমুল গ্রামের ইউসুফ আলীর ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ মুদি দোকানে ঢুকে পড়ে। ওই সময় দোকানের ভেতরে কয়েকজন কেনাকাটা করছিলেন।

আরও পড়ুন ,মেহেরপুরে নদীর তীরে বোমা সদৃশ বস্তু ও রহস্যময় চিরকুট উদ্ধার

ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দোকান মালিক নুর আলমসহ আরও তিনজন আহত হন।আহতদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে।এ বিষয়ে মো. কামারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটিয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বিষয় : কাঁচাবাজার ট্রাক যুবক নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে কাঁচাবাজারে ট্রাক, ঢুকে যুবক নিহত

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাঁচাবাজারের দোকানে ঢুকে পড়ার ঘটনায় একজন যুবক নিহত হয়েছেন।শনিবার (২ মে) রাত পৌনে ১২টার দিকে নতুন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত যুবকের নাম জাহাঙ্গীর (৩২)। তিনি উপজেলার পাইকাশিমুল গ্রামের ইউসুফ আলীর ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ মুদি দোকানে ঢুকে পড়ে। ওই সময় দোকানের ভেতরে কয়েকজন কেনাকাটা করছিলেন।

আরও পড়ুন ,মেহেরপুরে নদীর তীরে বোমা সদৃশ বস্তু ও রহস্যময় চিরকুট উদ্ধার

ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দোকান মালিক নুর আলমসহ আরও তিনজন আহত হন।আহতদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে।এ বিষয়ে মো. কামারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটিয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত