দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

মহেশপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, ৪ সেনা সদস্য আহত

সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, ৪ সেনা সদস্য আহত

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে পড়ে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট ঈদগাহ ময়দানের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর একটি টহল পিকআপ ভ্যান মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। ধাক্কায় সেনাবাহিনীর  পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে বাঁশঝাড়ে আছড়ে পড়ে। একই সঙ্গে ট্রাকটিও সড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটির স্টিয়ারিং বিকল হওয়ায় নিয়ন্ত্রণ হারানোর কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটির চালক চলন্ত অবস্থায় গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটির নাম মা-বাবার দোয়া (মারিয়া মিরাজ) এবং রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ১৫-২৬৭৮। 

আরও পড়ুন, লালপুরে অবৈধ আখ মাড়াই ও ভেজাল গুড় উৎপাদনের বিরুদ্ধে অভিযান

দুর্ঘটনায় আহত চার সেনাসদস্যকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর নাভিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

বিষয় : সেনাবাহিনী মহেশপুর ট্রাক গাড়ি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মহেশপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, ৪ সেনা সদস্য আহত

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে পড়ে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট ঈদগাহ ময়দানের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর একটি টহল পিকআপ ভ্যান মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। ধাক্কায় সেনাবাহিনীর  পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে বাঁশঝাড়ে আছড়ে পড়ে। একই সঙ্গে ট্রাকটিও সড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটির স্টিয়ারিং বিকল হওয়ায় নিয়ন্ত্রণ হারানোর কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটির চালক চলন্ত অবস্থায় গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটির নাম মা-বাবার দোয়া (মারিয়া মিরাজ) এবং রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ১৫-২৬৭৮। 

আরও পড়ুন, লালপুরে অবৈধ আখ মাড়াই ও ভেজাল গুড় উৎপাদনের বিরুদ্ধে অভিযান

দুর্ঘটনায় আহত চার সেনাসদস্যকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর নাভিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x