সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক এবং একজন সৌদি নাগরিক রয়েছেন বলে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এবং রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস যৌথভাবে নিশ্চিত করেছে। রিয়াদের ভারতীয় দূতাবাস জানিয়েছে, তাদের দেশের এক নাগরিক প্রাণ হারানোর পাশাপাশি আরও দুইজন আহত হয়েছেন এবং তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন।
আরোও পড়ুন,ইউক্রেন যুদ্ধের শান্তি পরিকল্পনায় বড় চ্যালেঞ্জ
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, এই হামলায় মোট আটজন আহত হয়েছেন, যাদের আঘাতের মাত্রা সাধারণ থেকে গুরুতর। তবে বর্তমানে বিমানবন্দর এলাকা নিরাপত্তা বাহিনীর সার্বিক নজরদারিতে রয়েছে এবং বিমানবন্দরটি পুনরায় চালু করে সব ধরণের বিমান চলাচল স্বাভাবিক করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বিমানবন্দর এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণে নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত ও কাজ চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন