ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে সংসদীয় কমিটি। আরও পড়ুন,বিজিবি পুলিশ ও আনসারের নিরাপত্তায় ঠাকুরগাঁওয়ে ভোটবৈঠকে কমিটির সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদ সদস্য এস এম জিলানী, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আব্দুস সালাম আজাদ, লুৎফর রহমান এবং মো. আব্দুল বাতেন অংশ নেন। এ ছাড়া বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা এবং প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ ছিল বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।