দৈনিক সংবাদ দিগন্ত

উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরান চালালো নতুন অভিযান

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে ইরান নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে ইরান নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) প্রায় পুরো অঞ্চলে হামলার খবর পাওয়া গেছে। তবে অধিকাংশ হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে।

আরো পড়ুন , আল আকসা মসজিদে আজ জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল

 গত কয়েক দিনে এটি এই ধরনের দ্বিতীয় হামলার ঘটনা।বাহরাইনের রাজধানী মানামায় দুটি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।কুয়েত সেনাবাহিনী জানিয়েছে, গত রাতে তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। রাজধানী কুয়েত সিটির দক্ষিণের একটি বিমানঘাঁটির কাছে বিস্ফোরণ ও আগুনের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার কারণে কুয়েতে মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিষয় : অভিযান ইরান প্রতিরক্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরান চালালো নতুন অভিযান

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে ইরান নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) প্রায় পুরো অঞ্চলে হামলার খবর পাওয়া গেছে। তবে অধিকাংশ হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে।

আরো পড়ুন , আল আকসা মসজিদে আজ জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল

 গত কয়েক দিনে এটি এই ধরনের দ্বিতীয় হামলার ঘটনা।বাহরাইনের রাজধানী মানামায় দুটি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।কুয়েত সেনাবাহিনী জানিয়েছে, গত রাতে তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। রাজধানী কুয়েত সিটির দক্ষিণের একটি বিমানঘাঁটির কাছে বিস্ফোরণ ও আগুনের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার কারণে কুয়েতে মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত