দৈনিক সংবাদ দিগন্ত

ইতালিতে বাংলাদেশি কিশোরী ধর্ষণ

ইতালির ভেনিসে ঘটে যাওয়া এক যৌন সহিংসতার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে। মেস্ত্রে এলাকার একটি অ্যাপার্টমেন্টে ১৭ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার ঘটনাটি প্রকাশ্যে এলে তদন্ত শুরু করে ইতালির কারাবিনিয়েরি পুলিশ। অভিযোগ অনুযায়ী, ওই কিশোরী পরিবারের সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে বসবাস করতেন, যেখানে আরও কয়েকটি পরিবার রুম শেয়ার করে থাকত।আরও পড়ুন, নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তেল আবিবে বিক্ষোভসুযোগ পেয়ে একই অ্যাপার্টমেন্টের এক পুরুষ রুমমেট কিশোরীটিকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় ইতালির রাজনীতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মনফালকোনের সাবেক মেয়র আনা সিসিন্ট ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য জঘন্য অপরাধ’ বলে উল্লেখ করেছেন।আরও পড়ুন, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে সহযোগিতাকারী দেশগুলোকে ইরানের কঠোর হুঁশিয়ারিভেনিস লীগের নেতা অ্যালেক্স বাজারো অভিযোগ করেন, অতিরিক্ত মানুষ গাদাগাদি করে থাকা এবং অবৈধ সাবলেট বা রুম শেয়ারিং ব্যবস্থার কারণেই এমন অপরাধের ঝুঁকি বাড়ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা হবে।আরও পড়ুন, যুদ্ধ, সংকট ও অনিশ্চয়তার শহর তেহরান: একই রাস্তায় দুই ভিন্ন বাস্তবতা ঘটনাটি প্রকাশের পর ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত তদন্ত শেষ করে দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রবাসীরা।

ইতালিতে বাংলাদেশি কিশোরী ধর্ষণ