আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবারের স্কোয়াডের সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে সুযোগ পাওয়া দুই প্রবাসী তরুণ প্রতিভা যুক্তরাষ্ট্র প্রবাসী ফরোয়ার্ড রোনান বেঞ্জামিন সুলিভান এবং ইংল্যান্ড প্রবাসী স্ট্রাইকার মোহাম্মদ মাহি খান। রোনান এর আগে সাফ অনূর্ধ্ব-২০ শিরোপাজয়ী দলের সদস্য হিসেবে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেছিলেন। অন্যদিকে,
আরও পড়ুন,গ্রামবাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে তালায় হাডুডু খেলা, দর্শকদের উপচেপড়া ভিড়
মাহি খান ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসিতে খেলে দারুণ ফর্মে রয়েছেন এবং সাম্প্রতিক পারফরম্যান্সের সুবাদে মূল জাতীয় দলে জায়গা করে নিয়েছেন।
এদিকে, সর্বশেষ আসিয়ান কাপের দল থেকে বাদ পড়েছেন শাহরিয়ার ইমন, শাকিল আহাদ তপু ও এস এম মনজুরুর রহমান। ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করেও ইমন স্কোয়াডে স্থান পাননি, তবে দলে জায়গা পেয়েছেন ফারহান আলী ওয়াহিদসহ অন্যান্যরা। অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত এই ২৮ সদস্যের স্কোয়াড নিয়ে আসন্ন সাফ টুর্নামেন্টে ভালো করার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন