দৈনিক সংবাদ দিগন্ত

রাজধানীতে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ ধাপে ধাপে কার্যকর হবে নতুন সিদ্ধান্ত

রাজধানী ঢাকার যানজট ও সড়ক শৃঙ্খলা ফেরাতে বড় ধরনের সিদ্ধান্তের কথা জানালেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, ঢাকার প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় ধাপে ধাপে অটোরিকশা প্রবেশ নিষিদ্ধ করা হবে।শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।তিনি বলেন, ঢাকার সড়কে অটোরিকশার দৌরাত্ম্য এখন জনজীবনকে মারাত্মকভাবে ব্যাহত করছে।আরো পড়ুন , কমলাপুর রেলস্টেশনে ভয়াবহ দুর্ঘটনা, ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু যানবাহনের শৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং নিয়মিত যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই অটোরিকশা।মন্ত্রী আরও জানান, তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে—প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় অটোরিকশা প্রবেশ ধাপে ধাপে বন্ধ করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে।“অটোরিকশার দৌরাত্ম্য সব জায়গায় আছে, যা জনজীবন বিপর্যস্ত করছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষেধ করা হবে। ঢাকা বাঁচলে দেশ বাঁচবে—ঢাকাকে রক্ষা করা আমাদের দায়িত্ব।”সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজধানীর পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজধানীতে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ ধাপে ধাপে কার্যকর হবে নতুন সিদ্ধান্ত