দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি চূড়ান্তের পথে

জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার বহর বাড়াতে বড় পদক্ষেপ নিচ্ছে সরকার। যুক্তরাষ্ট্রের বোয়িং-এর সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি আগামী ৩০ এপ্রিলের মধ্যে সম্পন্ন করার কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছ থেকে ব্রিফিং শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাকে যেকোনো মূল্যে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যেই বহর সম্প্রসারণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, বিমানের সেবার সক্ষমতা ও বাণিজ্যিক কার্যকারিতা বাড়াতে কয়েকটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন, রাজধানীর সঙ্গে একীভূত হচ্ছে পূর্বাচল

এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল চলতি বছরের ১৬ ডিসেম্বর অথবা নতুন বছরের শুরুতে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। টার্মিনালটির পরিচালনার দায়িত্ব জাপানকে দেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন, তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি

অন্যদিকে কক্সবাজার বিমানবন্দর থেকে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে আসন্ন বাজেটের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, পর্যটন খাতকে লাভজনক করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি মডেল চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি বিমানের অতীত অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বিষয় : পদক্ষেপ চুক্তি উড়োজাহাজ বোয়িং

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি চূড়ান্তের পথে

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার বহর বাড়াতে বড় পদক্ষেপ নিচ্ছে সরকার। যুক্তরাষ্ট্রের বোয়িং-এর সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি আগামী ৩০ এপ্রিলের মধ্যে সম্পন্ন করার কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছ থেকে ব্রিফিং শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাকে যেকোনো মূল্যে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যেই বহর সম্প্রসারণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, বিমানের সেবার সক্ষমতা ও বাণিজ্যিক কার্যকারিতা বাড়াতে কয়েকটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন, রাজধানীর সঙ্গে একীভূত হচ্ছে পূর্বাচল

এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল চলতি বছরের ১৬ ডিসেম্বর অথবা নতুন বছরের শুরুতে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। টার্মিনালটির পরিচালনার দায়িত্ব জাপানকে দেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন, তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি

অন্যদিকে কক্সবাজার বিমানবন্দর থেকে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে আসন্ন বাজেটের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, পর্যটন খাতকে লাভজনক করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি মডেল চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি বিমানের অতীত অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত