দেশের তিন অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন, ১১ দিনে ‘দুর্নীতির প্রমাণ’ থেকে ‘নির্দোষ’: সচিবালয়ে প্রশ্নের ঝড়
এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ ধরনের আবহাওয়া পরিস্থিতিতে নৌযান চলাচলে ঝুঁকি বাড়তে পারে। তাই নৌযান চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, রাজধানীর সঙ্গে একীভূত হচ্ছে পূর্বাচল
বিশেষ করে ছোট নৌযানগুলোকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
বিষয় : পূর্বাভাস ঝড় সতর্কসংকেত নদীবন্দর

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬
দেশের তিন অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন, ১১ দিনে ‘দুর্নীতির প্রমাণ’ থেকে ‘নির্দোষ’: সচিবালয়ে প্রশ্নের ঝড়
এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ ধরনের আবহাওয়া পরিস্থিতিতে নৌযান চলাচলে ঝুঁকি বাড়তে পারে। তাই নৌযান চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, রাজধানীর সঙ্গে একীভূত হচ্ছে পূর্বাচল
বিশেষ করে ছোট নৌযানগুলোকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

আপনার মতামত লিখুন