দেশের ৯ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, কিছু এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।আরও পড়ুন , যুক্তরাজ্যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে ব্লক শনাক্ত, সফলভাবে স্টেন্ট বসানো হয়েছেএ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ ধরনের পরিস্থিতিতে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকতে হবে।একইসঙ্গে বজ্রপাতের সময় খোলা জায়গা, গাছের নিচে অবস্থান কিংবা নদীতে মাছ ধরা থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।