দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ১৫ জুলাই ২০২৬

লঘুচাপের প্রভাবে উত্তাল হতে পারে সাগর, চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

লঘুচাপের প্রভাবে উত্তাল হতে পারে সাগর

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর,

আরও  পড়ুন, ‘প্রতি শিক্ষার্থী একটি গাছ’ সবুজ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর তারেক রহমানের আহ্বান

 সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সাগরে অবস্থানরত জেলে ও নৌযান সংশ্লিষ্টদের সর্বশেষ আবহাওয়া বুলেটিন অনুসরণ করারও আহ্বান জানানো হয়েছে।লঘুচাপের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আবহাওয়া অধিদপ্তর। প্রয়োজনে পরবর্তী সময়ে নতুন সতর্কবার্তা জারি করা হতে পারে।

বিষয় : আশঙ্কা সতর্কসংকেত সমুদ্রবন্দর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

লঘুচাপের প্রভাবে উত্তাল হতে পারে সাগর, চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর,

আরও  পড়ুন, ‘প্রতি শিক্ষার্থী একটি গাছ’ সবুজ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর তারেক রহমানের আহ্বান

 সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সাগরে অবস্থানরত জেলে ও নৌযান সংশ্লিষ্টদের সর্বশেষ আবহাওয়া বুলেটিন অনুসরণ করারও আহ্বান জানানো হয়েছে।লঘুচাপের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আবহাওয়া অধিদপ্তর। প্রয়োজনে পরবর্তী সময়ে নতুন সতর্কবার্তা জারি করা হতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত