দৈনিক সংবাদ দিগন্ত

ঈদযাত্রায় ট্রেনে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই: রেল সচিব

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেন চলাচলে কোনো শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। তিনি বলেন, যাত্রীদের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রেল, সড়ক ও নৌপরিবহন—সব খাতে সমন্বিত প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।শনিবার (২৩ মে) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।প্রধান বিষয়সমূহ ঈদে ট্রেন চলাচলে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই ছাদে যাত্রী ওঠা ঠেকাতে কঠোর নজরদারি টিকিটবিহীন যাত্রী নিয়ন্ত্রণে তিন স্তরের নিরাপত্তা গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালত রেল, জিআরপি, এপিবিএন ও পুলিশের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা সচিব জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে ছাদে ভ্রমণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি এবং ভ্রাম্যমাণ আদালত একসঙ্গে কাজ করবে।তিনি আরও বলেন,আরও  পড়ুন , ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী ঈদের সময় যাত্রী চাপ বিবেচনায় ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে। পাশাপাশি স্টেশনে টিকিটবিহীন যাত্রী প্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে, কারণ এই ধরনের যাত্রীরা ভিড় ও বিশৃঙ্খলা তৈরি করে।যাত্রীদের অভিযোগ ও সহায়তার জন্য রেলওয়ের ১৩১ হটলাইন চালু রয়েছে বলেও জানান তিনি।ঈদুল আজহা ঘিরে ট্রেন চলাচলে কোনো ধরনের শিডিউল বিপর্যয় হবে না বলে আশ্বস্ত করেছে রেলপথ মন্ত্রণালয়। একই সঙ্গে ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে মাঠে রয়েছে একাধিক সংস্থা। 

ঈদযাত্রায় ট্রেনে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই: রেল সচিব