বিএনপি সরকারকে ‘নতুন জালেম’ আখ্যা দিয়ে দলটির বিরুদ্ধে তেলের দাম, গ্যাসের দাম, সিলিন্ডার সংকট, সারসংকট, সিন্ডিকেট ও দলীয়করণসহ নানা অভিযোগ তুলেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধান। বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। শুক্রবার ১৬ অক্টোবর বিকেলে নওগাঁ শহরের একটি কমিউনিটি সেন্টারে জাগপার জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদ প্রধান। তিনি বলেন, তারা দুর্ভিক্ষে মারা যাওয়ার জন্য রাজনীতিতে আসেননি। ভয়ভীতি দেখিয়ে তাদের দমিয়ে রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা দিয়ে রাশেদ প্রধান বলেন, দেশের মাটিতে নতুন করে কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। উত্তরবঙ্গের উন্নয়ন পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন জাগপার এই মুখপাত্র।
আরও পড়ুন,দুর্গাপূজায় ৬৫ মণ্ডপে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
তাঁর অভিযোগ, রাজশাহী শহর ছাড়া রাজশাহী বিভাগ এবং পুরো রংপুর বিভাগে উল্লেখযোগ্য উন্নয়ন চোখে পড়ে না। শুধু মহাসড়কের কিছু অংশ পাকা হলেই কোনো অঞ্চলকে উন্নত বলা যায় না বলেও মন্তব্য করেন তিনি। বক্তব্যে জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে রাশেদ প্রধান বলেন, প্রয়োজন হলে তাঁরা আবারও রাজপথে নামতে প্রস্তুত। তাঁর ভাষ্য, এই লড়াই কোনো নির্দিষ্ট দল বা জোটকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়; বরং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। নিজের ক্ষমতার প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই দাবি করে তিনি বলেন, জীবদ্দশায় বাংলাদেশকে পুরোপুরি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চান তিনি। একই সঙ্গে দেশের ভেতরে ভারতীয় আধিপত্য না থাকা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। নিজের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের প্রসঙ্গ তুলে রাশেদ প্রধান বলেন, এসব করে তাঁকে দমিয়ে রাখা যাবে না। মৃত্যুভয় দেখিয়েও তাঁর অবস্থান পরিবর্তন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগপার নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম, খেলাফত মজলিসের জেলা সভাপতি রেজাউর রহমান, এবি পার্টির নওগাঁর আহ্বায়ক কাজী আতিকুর রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন