দৈনিক সংবাদ দিগন্ত

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

বাংলাদেশের বেসামরিক বিমান খাতে বড় অগ্রগতি হিসেবে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান Boeing থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই চূড়ান্ত চুক্তি সই হয়। বিমানের পক্ষে এমডি ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে ভাইস প্রেসিডেন্ট পল রিগি চুক্তিতে স্বাক্ষর করেন।একসঙ্গে এতগুলো উড়োজাহাজ কেনা বাংলাদেশের ইতিহাসে প্রথম, যা দেশের বিমান খাতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। চুক্তি অনুযায়ী, আগামী কয়েক বছরে ধাপে ধাপে এসব উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হবে। চুক্তির আওতায় ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ কেনা হবে। আনুমানিক ৩৭০ কোটি মার্কিন ডলারের এই চুক্তির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকা।আরও পড়ুন, মিরপুরে হকারদের ডিজিটাল আইডি দিচ্ছে ডিএনসিসিবোয়িংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ৭৮৭-১০ উড়োজাহাজ মধ্যপ্রাচ্যের রুটে এবং ৭৮৭-৯ ইউরোপ ও উত্তর আমেরিকার দীর্ঘ দূরত্বের রুটে ব্যবহৃত হবে। অন্যদিকে ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ স্বল্প দূরত্বের আঞ্চলিক রুটকে আরও শক্তিশালী করবে। এসব উড়োজাহাজ আগের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয়ী এবং যাত্রীসেবায় আধুনিক সুবিধা দেবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।আরও পড়ুন, রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে আমরা রক্ষা করেছি : মির্জা ফখরুলএর আগে উড়োজাহাজ কেনা নিয়ে ইউরোপীয় প্রতিষ্ঠান Airbus-এর সঙ্গে আলোচনা চললেও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তা স্থগিত হয়। পরে অন্তর্বর্তী সরকারের সময় আবার বোয়িংয়ের সঙ্গে আলোচনা শুরু হয়ে এই চুক্তির মাধ্যমে তা চূড়ান্ত রূপ পায়। বিমান সূত্র জানিয়েছে, প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবর মাসে সরবরাহ করা হতে পারে এবং ২০৩৫ সালের মধ্যে সব উড়োজাহাজ সরবরাহ সম্পন্ন হবে।

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান