দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

আওয়ামী লীগের বিচার শিগগিরই শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে নতুন পে-স্কেল, প্রথম ধাপেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের মূল বেতন

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে ‘জুলাই স্মৃতি স্মারক’ তুলে দিলেন তারেক রহমান

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

বাংলাদেশের পক্ষ থেকে তেহরানে শ্রদ্ধা জানালেন স্পিকার, ইরানের নেতৃত্বের সঙ্গে বৈঠক

জুলাই শহীদদের স্মরণসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকায় দিনের প্রথমার্ধে বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

জুলাই শহীদদের স্মরণে আজ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান
বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

বাংলাদেশের বেসামরিক বিমান খাতে বড় অগ্রগতি হিসেবে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান Boeing থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই চূড়ান্ত চুক্তি সই হয়। বিমানের পক্ষে এমডি ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে ভাইস প্রেসিডেন্ট পল রিগি চুক্তিতে স্বাক্ষর করেন।

একসঙ্গে এতগুলো উড়োজাহাজ কেনা বাংলাদেশের ইতিহাসে প্রথম, যা দেশের বিমান খাতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। চুক্তি অনুযায়ী, আগামী কয়েক বছরে ধাপে ধাপে এসব উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হবে। চুক্তির আওতায় ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ কেনা হবে। আনুমানিক ৩৭০ কোটি মার্কিন ডলারের এই চুক্তির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকা।

আরও পড়ুন, মিরপুরে হকারদের ডিজিটাল আইডি দিচ্ছে ডিএনসিসি

বোয়িংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ৭৮৭-১০ উড়োজাহাজ মধ্যপ্রাচ্যের রুটে এবং ৭৮৭-৯ ইউরোপ ও উত্তর আমেরিকার দীর্ঘ দূরত্বের রুটে ব্যবহৃত হবে। অন্যদিকে ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ স্বল্প দূরত্বের আঞ্চলিক রুটকে আরও শক্তিশালী করবে। এসব উড়োজাহাজ আগের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয়ী এবং যাত্রীসেবায় আধুনিক সুবিধা দেবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন, রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে আমরা রক্ষা করেছি : মির্জা ফখরুল

এর আগে উড়োজাহাজ কেনা নিয়ে ইউরোপীয় প্রতিষ্ঠান Airbus-এর সঙ্গে আলোচনা চললেও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তা স্থগিত হয়। পরে অন্তর্বর্তী সরকারের সময় আবার বোয়িংয়ের সঙ্গে আলোচনা শুরু হয়ে এই চুক্তির মাধ্যমে তা চূড়ান্ত রূপ পায়। বিমান সূত্র জানিয়েছে, প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবর মাসে সরবরাহ করা হতে পারে এবং ২০৩৫ সালের মধ্যে সব উড়োজাহাজ সরবরাহ সম্পন্ন হবে।

বিষয় : উড়োজাহাজ বোয়িং বিমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত