দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে আমরা রক্ষা করেছি : মির্জা ফখরুল

রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান—এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক প্রয়োজনে রাষ্ট্রপতির পদ নয়, বরং রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে সেটিকে রক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন, রাষ্ট্রপতি ‘ব্যক্তি নয়, প্রতিষ্ঠান’: সংসদে অর্থমন্ত্রী

তিনি বলেন, সংবিধান রক্ষা করা নিয়ে যে প্রশ্ন উঠছে, তা সঠিক নয়। কারণ সংবিধান আমাদের অস্তিত্ব, আবেগ এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই সংবিধান ১৯৭১ সালের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের ভিত্তি।” তিনি আরও বলেন, ৫ আগস্টের পর রাষ্ট্রপতি না থাকলে দেশে অরাজকতা তৈরি হতে পারত—এ কারণে রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে প্রতিষ্ঠানটিকে রক্ষা করা হয়েছে।

আরও পড়ুন, মিরপুরে হকারদের ডিজিটাল আইডি দিচ্ছে ডিএনসিসি

বিগত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। এ সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবরণ করেছেন এবং তারেক রহমান নির্বাসনে যেতে বাধ্য হয়েছেন।মির্জা ফখরুল দাবি করেন, হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং অনেককে হত্যা ও গুম করা হয়েছে। তিনি আবেগঘন বক্তব্যে বলেন, রাজনৈতিক সহিংসতার শিকার পরিবারগুলোর কষ্ট আজও জাতিকে নাড়া দেয়। সংসদে দেওয়া এ বক্তব্যে তিনি রাজনৈতিক বিভাজনের বদলে সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

বিষয় : রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রতিষ্ঠান সংবিধান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে আমরা রক্ষা করেছি : মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান—এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক প্রয়োজনে রাষ্ট্রপতির পদ নয়, বরং রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে সেটিকে রক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন, রাষ্ট্রপতি ‘ব্যক্তি নয়, প্রতিষ্ঠান’: সংসদে অর্থমন্ত্রী

তিনি বলেন, সংবিধান রক্ষা করা নিয়ে যে প্রশ্ন উঠছে, তা সঠিক নয়। কারণ সংবিধান আমাদের অস্তিত্ব, আবেগ এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই সংবিধান ১৯৭১ সালের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের ভিত্তি।” তিনি আরও বলেন, ৫ আগস্টের পর রাষ্ট্রপতি না থাকলে দেশে অরাজকতা তৈরি হতে পারত—এ কারণে রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে প্রতিষ্ঠানটিকে রক্ষা করা হয়েছে।

আরও পড়ুন, মিরপুরে হকারদের ডিজিটাল আইডি দিচ্ছে ডিএনসিসি

বিগত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। এ সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবরণ করেছেন এবং তারেক রহমান নির্বাসনে যেতে বাধ্য হয়েছেন।মির্জা ফখরুল দাবি করেন, হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং অনেককে হত্যা ও গুম করা হয়েছে। তিনি আবেগঘন বক্তব্যে বলেন, রাজনৈতিক সহিংসতার শিকার পরিবারগুলোর কষ্ট আজও জাতিকে নাড়া দেয়। সংসদে দেওয়া এ বক্তব্যে তিনি রাজনৈতিক বিভাজনের বদলে সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত