দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মিরপুরে হকারদের ডিজিটাল আইডি দিচ্ছে ডিএনসিসি

রাজধানীর মিরপুরে সড়কে ভ্রাম্যমাণ দুই শতাধিক হকারের মাঝে ডিজিটাল পরিচয়পত্র বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এই উদ্যোগের মাধ্যমে হকারদের বৈধতা নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য বিকল্প স্থান নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ডিএনসিসির নগর ভবনে পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আরও পড়ুন, অনেক দলের তো ব্যাংকও আছে, তাই ঋণখেলাপি হওয়ার সুযোগ নাই: অর্থমন্ত্রী

তিনি বলেন, হকারদের সঙ্গে আলোচনা করেই তালিকা তৈরি করা হয়েছে। তারা নিজেরাও অবৈধভাবে ব্যবসা করতে চান না বলে মত দিয়েছেন। সেই অনুযায়ী পুলিশ প্রশাসনের সহযোগিতায় ধাপে ধাপে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।আজ মোট ২০২ জন হকারের মধ্যে ডিজিটাল পরিচয়পত্র বিতরণ করা হয়। এর মধ্যে ১০২ জনকে মিরপুর-১০ এলাকা থেকে মিরপুর-১৩ ওয়াসা রোডে এবং বাকি ১০০ জনকে গাবতলী কাঁচা বাজার সংলগ্ন ফাঁকা স্থানে স্থানান্তর করা হচ্ছে।

আরও পড়ুন, রাষ্ট্রপতি ‘ব্যক্তি নয়, প্রতিষ্ঠান’: সংসদে অর্থমন্ত্রী

ডিএনসিসির তথ্যমতে, মোট তালিকাভুক্ত হকারের সংখ্যা ৮২৯ জন। পর্যায়ক্রমে বাকি হকারদেরও পরিচয়পত্র দিয়ে নির্ধারিত স্থানে পুনর্বাসন করা হবে। প্রশাসক আরও জানান, শুরুতে রাজধানীর ছয়টি মাঠে হকার পুনর্বাসনের প্রস্তাব ছিল। তবে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, এসব মাঠে শিশু-কিশোররা নিয়মিত খেলাধুলা করে। তাই মাঠগুলো ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে হকারদের জন্য আলাদা “হকার্স মার্কেট” তৈরির বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : মিরপুর ডিএনসিসি ডিজিটাল আইডি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

মিরপুরে হকারদের ডিজিটাল আইডি দিচ্ছে ডিএনসিসি

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরে সড়কে ভ্রাম্যমাণ দুই শতাধিক হকারের মাঝে ডিজিটাল পরিচয়পত্র বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এই উদ্যোগের মাধ্যমে হকারদের বৈধতা নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য বিকল্প স্থান নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ডিএনসিসির নগর ভবনে পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আরও পড়ুন, অনেক দলের তো ব্যাংকও আছে, তাই ঋণখেলাপি হওয়ার সুযোগ নাই: অর্থমন্ত্রী

তিনি বলেন, হকারদের সঙ্গে আলোচনা করেই তালিকা তৈরি করা হয়েছে। তারা নিজেরাও অবৈধভাবে ব্যবসা করতে চান না বলে মত দিয়েছেন। সেই অনুযায়ী পুলিশ প্রশাসনের সহযোগিতায় ধাপে ধাপে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।আজ মোট ২০২ জন হকারের মধ্যে ডিজিটাল পরিচয়পত্র বিতরণ করা হয়। এর মধ্যে ১০২ জনকে মিরপুর-১০ এলাকা থেকে মিরপুর-১৩ ওয়াসা রোডে এবং বাকি ১০০ জনকে গাবতলী কাঁচা বাজার সংলগ্ন ফাঁকা স্থানে স্থানান্তর করা হচ্ছে।

আরও পড়ুন, রাষ্ট্রপতি ‘ব্যক্তি নয়, প্রতিষ্ঠান’: সংসদে অর্থমন্ত্রী

ডিএনসিসির তথ্যমতে, মোট তালিকাভুক্ত হকারের সংখ্যা ৮২৯ জন। পর্যায়ক্রমে বাকি হকারদেরও পরিচয়পত্র দিয়ে নির্ধারিত স্থানে পুনর্বাসন করা হবে। প্রশাসক আরও জানান, শুরুতে রাজধানীর ছয়টি মাঠে হকার পুনর্বাসনের প্রস্তাব ছিল। তবে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, এসব মাঠে শিশু-কিশোররা নিয়মিত খেলাধুলা করে। তাই মাঠগুলো ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে হকারদের জন্য আলাদা “হকার্স মার্কেট” তৈরির বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত