রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতির অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেওয়া হয়।আরও পড়ুন, সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর! আসছে নবম পে স্কেলসংশ্লিষ্ট সূত্র জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানির পর রাজধানীর বিভিন্ন এলাকায় বর্জ্য দ্রুত অপসারণে ব্যর্থতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজিরকে সাময়িক বরখাস্ত করা হয়।আরও পড়ুন, বাংলাদেশের তরুণীরাই পথ দেখাচ্ছে: অধ্যাপক মুহাম্মদ ইউনূসস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন, ঢাকায় বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে ‘গাড়ি চালিয়ে’ বের হলেন প্রধানমন্ত্রীএর আগে শুক্রবার বিকেলে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন এবং বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। সরকারি সংশ্লিষ্টরা বলছেন, নগরবাসীর ভোগান্তি কমাতে এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। দায়িত্বে অবহেলার অভিযোগে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।