ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান মো. শফিকুল ইসলাম খান বলেছেন, রাস্তায় বা ফুটপাতে আর ব্যবসা করা যাবে না। তবে ছোট ব্যবসায়ীদের জন্য বিকল্প জায়গায় ব্যবসার ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার বিকেলে মিরপুরের মুকুল ফৌজ মাঠে মিরপুর-১০ থেকে মিরপুর-১ পর্যন্ত রাস্তার ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে ছোট ও ভাসমান ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন, ৭ লাখ ৮০ হাজার টাকার গাঁজা উদ্ধার র্যাব-১০ অভিযান সফল
মো. শফিকুল ইসলাম খান বলেন, ডিএনসিসি বিকল্প জায়গায় ব্যবসার ব্যবস্থা করে দেবে। তিনি বলেন, রাস্তায় বা ফুটপাতে আর ব্যবসা করা যাবে না। এটা মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে। ডিএনসিসি প্রধান আরও বলেন, আগে যারা ফুটপাতে ব্যবসা করতে সহযোগিতা করত, তারা আর সহযোগিতা করতে পারবে না। ব্যবসায়ীদের সমস্যা রয়েছে। সেসব সমস্যা কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে সিটি করপোরেশন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে। তিনি বলেন, মানবিক কারণে আমরা আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। তিনি বলেন, চাইলে আমরা ফোর্স নিয়ে উচ্ছেদ করতে পারতাম, কিন্তু তা করিনি। আমরা চাই আমাদের এলাকার মানুষ ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করুক। সভায় হকার ও ভাসমান ব্যবসায়ীদের পক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করা হয়। তারা বলে, বহু বছর ধরে তারা ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ উচ্ছেদ করা হলে তাদের পরিবার-পরিজন নিয়ে সংকটে পড়তে হবে।
আরও পড়ুন, ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে প্রাণহানির আতঙ্কের প্রতিদিনের ঝুঁকি
তারা পুনর্বাসনের আগে নির্দিষ্ট স্থান নির্ধারণ এবং পর্যাপ্ত সময় দেওয়ার দাবি জানান। এ সময় মো. শফিকুল ইসলাম খান বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি কার্যকর সমাধান বের করা হবে এবং এ বিষয়ে ৫ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে। তিনি আরও বলেন, আমরা সিটি করপোরেশন থেকে ব্যবসায়ীদের একটি টোকেন প্রদান করব, যাতে কোনো চাঁদাবাজ আপনাদের কাছ থেকে চাঁদা দাবি করতে না পারে। টোকেন দেওয়ার পর কেউ চাঁদা চাইলে আপনারা দেবেন না, আমাদের জানাবেন—আমরা আপনাদের পাশে আছি। আলোচনায় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, ডিএমপি মিরপুর জোনের ডিসি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন