ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মিরপুরে হকারদের হামলায় আহত চিত্র সাংবাদিক সিফাত শাহরিয়ারকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।ডিএনসিসি প্রশাসক বলেন, ফুটপাত দখলমুক্ত করতে যত দিন পর্যন্ত কাঙ্ক্ষিত সফলতা না আসবে, তত দিন অভিযান চলবে। সিটি করপোরেশনের আওতাধীন কোনো জায়গা দখল হলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।মিরপুরের অভিযানের বিষয়ে জামায়াত আমিরের মন্তব্য প্রসঙ্গে শফিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন কোনো আসনভিত্তিক বিবেচনায় অভিযান পরিচালনা করছে না। জনগণের নাগরিক সেবা নিশ্চিত করাই সিটি করপোরেশনের মূল উদ্দেশ্য। করপোরেশনের আওতাধীন যেকোনো এলাকায় দখলমুক্ত কার্যক্রম পরিচালনা করা হতে পারে।
আরও পড়ুন, চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা, দুর্বল হয়েছে লঘুচাপ
অভিযান পরিচালনায় কোনো ধরনের চাপ রয়েছে কি নাএমন প্রশ্নের জবাবে তিনি নিজের রাজনৈতিক পরিচয়ের কথা উল্লেখ করে বলেন, ‘আমি বিএনপির কর্মী, আমি প্রশাসকআমাকে চাপ প্রয়োগের সুযোগ নেই।’ সিটি করপোরেশনের নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করাই প্রশাসকের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।শফিকুল ইসলাম আরও বলেন, ফুটপাত ও সিটি করপোরেশনের জায়গা দখলমুক্ত করার কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করেই পরিচালনা করা হচ্ছে।এদিকে মিরপুরে হকারদের হামলায় চিত্র সাংবাদিক সিফাত শাহরিয়ার আহত হওয়ার ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত করার পাশাপাশি অভিযানকালে সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন