দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা, দুর্বল হয়েছে লঘুচাপ

চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর।

আরও  পড়ুন, জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তর মিয়ানমার, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।আবহাওয়ার এই পরিস্থিতিতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে বিচ্ছিন্নভাবে মেঘলা আকাশ দেখা যেতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে আবহাওয়া অধিদপ্তর নতুন পূর্বাভাস বা সতর্কতা জারি করতে পারে।

বিষয় : সম্ভাবনা চার বিভাগ লঘুচাপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা, দুর্বল হয়েছে লঘুচাপ

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x