ঢাকা উত্তর সিটি করপোরেশন বা ডিএনসিসির আওতাধীন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণে চলছে ব্যাপক কার্যক্রম।
আরও পড়ুন, সমুদ্রের বুকে আটকে ঈদ কাটালেন ৩১ নাবিক
দুপুর ২টা পর্যন্ত ৭৩৬টি ট্রিপের মাধ্যমে প্রায় ৩ হাজার ১৫৮ টন বর্জ্য রাজধানীর আমিনবাজার ল্যান্ডফিলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি। কর্তৃপক্ষ জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদের বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে অপসারণের লক্ষ্যে কাজ চলছে। লক্ষ্য, দুপুর ২টা থেকে ১২ ঘণ্টার মধ্যে নগরকে পরিচ্ছন্ন করা।
আরও পড়ুন, তদন্ত রিপোর্ট পেয়ে আদ্-দ্বীনের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, মাঠপর্যায়ে প্রায় ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী এবং ৭৫২টি যানবাহন কাজ করছে এই অভিযানে। তিনি বলেন, রাত ২টার আগেই অধিকাংশ বর্জ্য অপসারণ শেষ করার চেষ্টা চলছে। আগামী আরও দুই দিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন, মোদির চিঠিতে কৃতজ্ঞতা প্রকাশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর
ডিএনসিসি প্রশাসক জানান, ৭২ ঘণ্টার একটি সমন্বিত অ্যাকশন প্ল্যান অনুযায়ী পুরো বর্জ্য ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে। নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্ধারিত স্থানে পলিব্যাগে বর্জ্য রাখলে দ্রুত অপসারণ সম্ভব হবে এবং শহর দ্রুত পরিচ্ছন্ন করা যাবে।
বিষয় : অভিযান ডিএনসিসি কোরবানি বর্জ্য অপসারণ

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন