দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

তদন্ত রিপোর্ট পেয়ে আদ্-দ্বীনের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদীর মনোহরদীতে আদ্-দ্বীন হাসপাতালে ছয়জন শিশুর মৃত্যুর ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে সব ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার ঈদুল আজহার দিন নরসিংদীর মনোহরদী উপজেলার প্রধান ঈদগাহে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি এই ঘটনার বিষয়ে মন্তব্য করেন। মন্ত্রী জানান, গত বুধবার আদ্-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডের এসি বন্ধ করার পর সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন, ঈদে সেনাসদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

তিনি বলেন, ঘটনাটি তিনি অন্য একটি হাসপাতালে পরিদর্শনের সময় জানতে পারেন। এরপরই তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করা হয় এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

আরও পড়ুন, সমুদ্রের বুকে আটকে ঈদ কাটালেন ৩১ নাবিক

এ সময় তিনি দেশের স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। বিশেষ করে হাম রোগের পরিস্থিতি নিয়ে তিনি জানান, দেশে পর্যাপ্ত টিকা রয়েছে এবং ইতোমধ্যে আক্রান্ত ও মৃত্যুর হার অনেক কমে এসেছে। তিনি বলেন, টিকাদান কর্মসূচি আরও জোরদার করা হচ্ছে, যাতে প্রতিটি শিশু এর আওতায় আসে। পাশাপাশি আক্রান্ত শিশুদের সুস্থদের থেকে আলাদা রাখার পরামর্শ দেন তিনি, যাতে রোগের বিস্তার রোধ করা যায়।

আরও পড়ুন, মোদির চিঠিতে কৃতজ্ঞতা প্রকাশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর

এ সময় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তদন্ত শেষে বিস্তারিত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : আইনি ব্যবস্থা তদন্ত স্বাস্থ্যমন্ত্রী আদ্-দ্বীন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

তদন্ত রিপোর্ট পেয়ে আদ্-দ্বীনের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

নরসিংদীর মনোহরদীতে আদ্-দ্বীন হাসপাতালে ছয়জন শিশুর মৃত্যুর ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে সব ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার ঈদুল আজহার দিন নরসিংদীর মনোহরদী উপজেলার প্রধান ঈদগাহে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি এই ঘটনার বিষয়ে মন্তব্য করেন। মন্ত্রী জানান, গত বুধবার আদ্-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডের এসি বন্ধ করার পর সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন, ঈদে সেনাসদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

তিনি বলেন, ঘটনাটি তিনি অন্য একটি হাসপাতালে পরিদর্শনের সময় জানতে পারেন। এরপরই তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করা হয় এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

আরও পড়ুন, সমুদ্রের বুকে আটকে ঈদ কাটালেন ৩১ নাবিক

এ সময় তিনি দেশের স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। বিশেষ করে হাম রোগের পরিস্থিতি নিয়ে তিনি জানান, দেশে পর্যাপ্ত টিকা রয়েছে এবং ইতোমধ্যে আক্রান্ত ও মৃত্যুর হার অনেক কমে এসেছে। তিনি বলেন, টিকাদান কর্মসূচি আরও জোরদার করা হচ্ছে, যাতে প্রতিটি শিশু এর আওতায় আসে। পাশাপাশি আক্রান্ত শিশুদের সুস্থদের থেকে আলাদা রাখার পরামর্শ দেন তিনি, যাতে রোগের বিস্তার রোধ করা যায়।

আরও পড়ুন, মোদির চিঠিতে কৃতজ্ঞতা প্রকাশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর

এ সময় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তদন্ত শেষে বিস্তারিত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত