রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এবং একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে।শনিবার, ৩০ মে সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সম্প্রতি হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিস্থিতি পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় হাসপাতালের একটি ভবনে অবৈধ বিস্কুট কারখানা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।আরও পড়ুন, মতিউর রহমানের পুরোনো মন্তব্য নিয়ে নতুন বিতর্কপরে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারী ও স্টাফ নার্সদের বাগবিতণ্ডা শুরু হয় বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।আরও পড়ুন, একাধিক মামলার পর অবশেষে কারামুক্ত সাংবাদিক শওকত মাহমুদঅভিযোগ অনুযায়ী, কর্মকর্তা-কর্মচারী ও কিছু স্টাফ সাংবাদিকদের ধাওয়া দেন এবং লাঠিসোঁটা নিয়ে চড়াও হন। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। হামলার শিকারদের মধ্যে রয়েছেন টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার কাজী জাহিদ। এছাড়া দীপ্ত টিভির এক ক্যামেরাপারসন আহত হয়েছেন এবং বৈশাখী টিভির ক্যামেরা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।আরও পড়ুন, ফুলবাড়ীয়ায় ঐক্যবদ্ধ জনতার সদস্য সম্মেলন, কর্মসংস্থান সৃষ্টির ঘোষণাঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘটনার পর সাংবাদিকদের নিরাপত্তা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। তবে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।