দৈনিক সংবাদ দিগন্ত

আদ্-দ্বীনে নবজাতক মৃত্যু: তদন্তে আরও তিন দিন সময়

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেওয়া হয়নি। সন্তানহারা মায়েদের বক্তব্য এখনো নেওয়া সম্ভব না হওয়ায় তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন বকুল।

আরও পড়ুন, আফ্রিকান গাছের মূল থেকে পাওয়া উপাদানে মানসিক চিকিৎসার সম্ভাবনা

শনিবার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, আগামী ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আজ প্রতিবেদন দিতে পারছি না। সন্তানহারা মায়েদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাদের বক্তব্য যুক্ত করেই পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে।”

আরও পড়ুন, ডায়েট দিয়ে কি কোলেস্টেরল কমানো সম্ভব?

তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এর আগে গত বুধবার রাতে পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই ছয় নবজাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলাও হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন, দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

হাসপাতাল সূত্রে জানা যায়, পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিলেন। গত মঙ্গলবার দিবাগত রাতে এক মা অতিরিক্ত ঠান্ডা অনুভব করায় নার্সকে এসি বন্ধ রাখতে অনুরোধ করেন। পরে প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখা হয়। তবে গরম লাগায় পুনরায় এসি চালু করার কিছু সময়ের মধ্যেই দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের এনআইসিইউতে নেওয়া হলেও একে একে বাকি নবজাতকরাও অসুস্থ হয়ে পড়ে এবং সকালে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এখন সবার নজর ৩ জুনের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনের দিকে।

বিষয় : তদন্ত আদ্-দ্বীন নবজাতক মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

আদ্-দ্বীনে নবজাতক মৃত্যু: তদন্তে আরও তিন দিন সময়

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেওয়া হয়নি। সন্তানহারা মায়েদের বক্তব্য এখনো নেওয়া সম্ভব না হওয়ায় তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন বকুল।

আরও পড়ুন, আফ্রিকান গাছের মূল থেকে পাওয়া উপাদানে মানসিক চিকিৎসার সম্ভাবনা

শনিবার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, আগামী ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আজ প্রতিবেদন দিতে পারছি না। সন্তানহারা মায়েদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাদের বক্তব্য যুক্ত করেই পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে।”

আরও পড়ুন, ডায়েট দিয়ে কি কোলেস্টেরল কমানো সম্ভব?

তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এর আগে গত বুধবার রাতে পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই ছয় নবজাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলাও হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন, দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

হাসপাতাল সূত্রে জানা যায়, পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিলেন। গত মঙ্গলবার দিবাগত রাতে এক মা অতিরিক্ত ঠান্ডা অনুভব করায় নার্সকে এসি বন্ধ রাখতে অনুরোধ করেন। পরে প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখা হয়। তবে গরম লাগায় পুনরায় এসি চালু করার কিছু সময়ের মধ্যেই দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের এনআইসিইউতে নেওয়া হলেও একে একে বাকি নবজাতকরাও অসুস্থ হয়ে পড়ে এবং সকালে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এখন সবার নজর ৩ জুনের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনের দিকে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত