দৈনিক সংবাদ দিগন্ত

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১ হাজার ৫৭২

হামের উপসর্গে মৃত্যু
হামের উপসর্গে মৃত্যু
ছবি: হামের উপসর্গে মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। রোববার ১৫ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১৫৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৪১৪ শিশু। হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে।

আরও পড়ুন, ডেঙ্গুতে একদিনে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৭৪

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২০৯ শিশু। অন্যদিকে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে আরও ১০৫ শিশু। এদিকে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৬৯ শিশুর। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ১২ হাজার ৪০২ শিশু। ক্রমাগত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং হামের সংক্রমণ প্রতিরোধের বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে শিশুদের মধ্যে জ্বর, শরীরে র‍্যাশসহ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিষয় : মৃত্যু হাম

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১ হাজার ৫৭২

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x