দৈনিক সংবাদ দিগন্ত

হামের প্রাদুর্ভাবে পূর্ববর্তী সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পেছনে বিগত দুই সরকারের সময়ে শিশুদের পর্যাপ্ত টিকা কার্যক্রম না চালানোর ব্যর্থতাকে দায়ী করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।আরও পড়ুন, ইরান যুদ্ধকে সরকারের বড় সংকট বললেন নজরুল ইসলাম খানস্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীতে টিকা কার্যক্রমে অবহেলার কারণে দেশের বিভিন্ন এলাকায় হামের বিস্তার ঘটেছে। তবে বর্তমান সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত উদ্যোগ নিয়েছে এবং ইতোমধ্যে দেশব্যাপী টিকা কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি জানান, শুরুতে ৩০টি উপজেলায় এ কার্যক্রম চালু থাকলেও ২০ এপ্রিল থেকে সারা দেশে পূর্ণাঙ্গভাবে হামের টিকা প্রদান কার্যক্রম চলছে। এর মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে হামের প্রকোপ নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।আরও পড়ুন, বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রীপরিদর্শনের সময় তিনি হাসপাতালের ব্যবস্থাপনা ও তথ্য প্রকাশে অসঙ্গতির অভিযোগে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দেন এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

হামের প্রাদুর্ভাবে পূর্ববর্তী সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী