দৈনিক সংবাদ দিগন্ত

দেশজুড়ে হাম পরিস্থিতি ভয়াবহ: ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

দেশজুড়ে হাম পরিস্থিতি ভয়াবহ

দেশজুড়ে আবারও ভয়াবহ রূপ নিয়েছে হাম পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে মোট ৬১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।একই সময়ে সন্দেহভাজন হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯১ জনে, যা জনস্বাস্থ্য পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

আরও  পড়ুন , নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৭৯ জন। আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৭ হাজার ৬৫৬ জনে।এদিকে হাসপাতাল পরিস্থিতিও চাপের মধ্যে রয়েছে। তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হাম সন্দেহে ৩৩ হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ হাজার ৭৪৬ জন। তবে এখনো বিপুল সংখ্যক রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন।বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকা কার্যক্রম ও জনসচেতনতা না বাড়ালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

আরও  পড়ুন , বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান

বিষয় : পরিস্থিতি আক্রান্ত হাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

দেশজুড়ে হাম পরিস্থিতি ভয়াবহ: ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

দেশজুড়ে আবারও ভয়াবহ রূপ নিয়েছে হাম পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে মোট ৬১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।একই সময়ে সন্দেহভাজন হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯১ জনে, যা জনস্বাস্থ্য পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

আরও  পড়ুন , নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৭৯ জন। আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৭ হাজার ৬৫৬ জনে।এদিকে হাসপাতাল পরিস্থিতিও চাপের মধ্যে রয়েছে। তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হাম সন্দেহে ৩৩ হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ হাজার ৭৪৬ জন। তবে এখনো বিপুল সংখ্যক রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন।বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকা কার্যক্রম ও জনসচেতনতা না বাড়ালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

আরও  পড়ুন , বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত