দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬

হাম-পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত শিশু খাদিজার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সাইনবোর্ড এলাকায় অবস্থিত বাংলাদেশ নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন সাত মাস বয়সী শিশু খাদিজার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার গণমাধ্যমে প্রকাশিত “এবার খাদিজাকে নিয়ে মা-বাবার ছোটাছুটি” শীর্ষক সংবাদটি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি শিশুটির শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন, ধামরাইয়ে সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাসপাতালে গিয়ে খাদিজার চিকিৎসার খোঁজ নেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শিশুটির সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। 

এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিশুটির পরিবারের হাতে আর্থিক সহায়তা ও ফল তুলে দেওয়া হয়। এতে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির মা সায়মা বেগম। সন্তানের শয্যার পাশে দাঁড়িয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং খাদিজার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

আরও পড়ুন, ১১৬ জুয়ার ওয়েবসাইট বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠাল সিআইডি

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, হাম-পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় ভর্তি ছিল শিশুটি। তবে বর্তমানে তার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এর আগে পরিবারটি এক যমজ শিশুর একজনকে মাত্র এক মাস আগে হারায়। অপর শিশু খাদিজা এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছে।

আরও পড়ুন, দুই দিনের সফরে বাংলাদেশে কাতারের শ্রমমন্ত্রী আল মাররি

প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা এবং হাসপাতালের ঊর্ধ্বতন চিকিৎসকরা।

বিষয় : প্রধানমন্ত্রী ​নারায়ণগঞ্জ নিউমোনিয়া হাম শিশু খাদিজা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

হাম-পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত শিশু খাদিজার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সাইনবোর্ড এলাকায় অবস্থিত বাংলাদেশ নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন সাত মাস বয়সী শিশু খাদিজার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার গণমাধ্যমে প্রকাশিত “এবার খাদিজাকে নিয়ে মা-বাবার ছোটাছুটি” শীর্ষক সংবাদটি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি শিশুটির শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন, ধামরাইয়ে সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাসপাতালে গিয়ে খাদিজার চিকিৎসার খোঁজ নেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শিশুটির সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। 

এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিশুটির পরিবারের হাতে আর্থিক সহায়তা ও ফল তুলে দেওয়া হয়। এতে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির মা সায়মা বেগম। সন্তানের শয্যার পাশে দাঁড়িয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং খাদিজার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

আরও পড়ুন, ১১৬ জুয়ার ওয়েবসাইট বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠাল সিআইডি

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, হাম-পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় ভর্তি ছিল শিশুটি। তবে বর্তমানে তার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এর আগে পরিবারটি এক যমজ শিশুর একজনকে মাত্র এক মাস আগে হারায়। অপর শিশু খাদিজা এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছে।

আরও পড়ুন, দুই দিনের সফরে বাংলাদেশে কাতারের শ্রমমন্ত্রী আল মাররি

প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা এবং হাসপাতালের ঊর্ধ্বতন চিকিৎসকরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত