দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনসহ মোট সাত শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন, মাড়ি থেকে রক্তপাত কি শুধু দাঁতের সমস্যা?
স্বাস্থ্য অধিদপ্তর-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ৫৪ দিনে দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩ জনে। এর মধ্যে ২৮৫ শিশু হামের উপসর্গ নিয়ে এবং ৫৮ শিশুর হামে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন, দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, নতুন করে ছড়াচ্ছে উদ্বেগ
একই সময়ে নতুন করে আরও ২৮২ জনের শরীরে ভাইরাসজনিত এই ছোঁয়াচে রোগ শনাক্ত হয়েছে। বুলেটিনে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগ-এ, যেখানে ১৩২ জন মারা গেছে। এরপর রাজশাহী বিভাগ-এ মারা গেছে ৭৮ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৯৫০ জনকে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন, ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯০০ রোগী, ক্ষোভ নূরুল হক নূরের
মৃত সাত শিশুর মধ্যে তিনজন সিলেট বিভাগ-এর, দুইজন ঢাকার এবং একজন করে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ-এর।এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯১৪ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের এ বিস্তার নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম ও সচেতনতা বাড়ানো জরুরি।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন