দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১০ শিশুর মৃত্যু হয়েছে।আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর-এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।এর মধ্যে একজন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল, যিনি ঢাকায় মারা যান।অন্যদিকে হামের উপসর্গ নিয়ে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও সিলেটে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে।
আর ও পড়ুন , জুলাই আন্দোলনে হামলা মামলায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ১৬৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নিয়েছে।এই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ২৪৪ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।এছাড়া একই সময়ে প্রায় ৪০ হাজারের বেশি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং প্রায় ২৭ হাজার শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।তবে ভর্তি রোগীদের মধ্যে ২৪ হাজারের বেশি শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকা কার্যক্রম ও সচেতনতা না বাড়ালে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
বিষয় : পরিস্থিতি সংক্রমণ হাম উপসর্গ

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন