দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

কক্সবাজারে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০, উদ্ধার ২০ লিটার চোলাই মদ

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মী আটক

চন্দনের হাটে পরিত্যক্ত ঘরে জুয়ার আসর, সরঞ্জামসহ গ্রেফতার ৬

‎প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা আশিক মাহমুদ

দিরাইয়ে আল্লামা নুরুল ইসলাম খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

দিরাইয়ে আল্লামা নুরুল ইসলাম খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছবি: টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একই রাতে উপজেলার পাটগাতী গ্রামে এস এম জিলানীর বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করার পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় মাইকিং করা হয়। মাইকিং শুনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়ার দিকে রওনা হন। একপর্যায়ে তারা অডিটরিয়ামের সামনে জড়ো হলে পুলিশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হলেও আহতের সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন, সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মী আটক

স্থানীয় সূত্রের দাবি, একপর্যায়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটেন। এরপর বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানার দিকে অগ্রসর হয়ে থানা ঘেরাও করেন। এ সময় কয়েক দফায় পুলিশ গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে। পরে বিক্ষোভকারীরা থানায় প্রবেশ করে আগে আটক ব্যক্তিদের বের করে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। এরপর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। থানায় অগ্নিসংযোগের পর বিক্ষোভকারীরা উপজেলার পাটগাতী গ্রামের দিকে যান। সেখানে এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। ওই বাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এসব ঘটনার বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বিষয় : অগ্নিসংযোগ নিষিদ্ধ ছাত্রলীগ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x