দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

কক্সবাজারে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০, উদ্ধার ২০ লিটার চোলাই মদ

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মী আটক

চন্দনের হাটে পরিত্যক্ত ঘরে জুয়ার আসর, সরঞ্জামসহ গ্রেফতার ৬

‎প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা আশিক মাহমুদ

দিরাইয়ে আল্লামা নুরুল ইসলাম খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ছাত্রলীগ নেতা আশিক মাহমুদ
ছাত্রলীগ নেতা আশিক মাহমুদ
ছবি: ছাত্রলীগ নেতা আশিক মাহমুদ

‎নাশকতার মামলায় কারাবন্দি বকশীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। জানাজা ও দাফন শেষে পুলিশি নিরাপত্তায় তাঁকে আবার জামালপুর জেলা কারাগারে নেওয়া হয়েছে। ‎মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড়া ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন আশিকুর। ‎আশিকুরের বাবা চিক্কু মিয়া (৫৫) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

দিরাইয়ে আল্লামা নুরুল ইসলাম খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর একটি নাশকতার মামলায় আশিকুর রহমানকে গ্রেপ্তার করে বকশীগঞ্জ থানা-পুলিশ। এরপর থেকে তিনি জামালপুর জেলা কারাগারে ছিলেন। বাবার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে তাঁর প্যারোলে মুক্তির আবেদন করা হয়। জেলা প্রশাসনের অনুমতি ও আইনি প্রক্রিয়া শেষে নির্দিষ্ট সময়ের জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। ‎মঙ্গলবার দুপুরে পুলিশি পাহারায় বাবার জানাজায় অংশ নেন আশিকুর। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স উপস্থিত ছিলেন। ‎বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতিক্রমে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি পেয়ে আশিকুর রহমান বাবার জানাজায় অংশ নেন। জানাজা ও দাফন শেষে পুলিশের নিরাপত্তায় তাঁকে আবার জামালপুর জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বিষয় : ছাত্রলীগ নেতা ‎প্যারোলে মুক্তি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

‎প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা আশিক মাহমুদ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x