দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

কক্সবাজারে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০, উদ্ধার ২০ লিটার চোলাই মদ

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মী আটক

চন্দনের হাটে পরিত্যক্ত ঘরে জুয়ার আসর, সরঞ্জামসহ গ্রেফতার ৬

‎প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা আশিক মাহমুদ

দিরাইয়ে আল্লামা নুরুল ইসলাম খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

দিরাইয়ে আল্লামা নুরুল ইসলাম খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন

ছবি: তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন

রাজধানীর বনানী থানাধীন সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকের বিপরীত পাশে ঢাকা ব্যাংকের সামনে সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। বনানী থানা পুলিশের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রো-ব-১৩-১২২৬ নম্বরের আলিফ পরিবহনের একটি যাত্রীবিহীন বাস তিতুমীর কলেজের প্রধান ফটকের বিপরীত পাশে ঢাকা ব্যাংকের সামনে ইন্টারসেকশনের মাঝখানে থামে। কিছুক্ষণের মধ্যেই বাসটিতে আকস্মিকভাবে আগুন জ্বলে ওঠে। আগুন লাগানোর সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলের আশপাশে থাকা তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। কেউ হাতের মুঠোয় বালি নিয়ে, আবার কেউ বালতিতে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তাঁদের তাৎক্ষণিক প্রচেষ্টার পাশাপাশি খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পরপরই ঘটনাস্থলের পাশ দিয়ে টহলরত ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মোটরসাইকেলে ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আশপাশে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। 

আরও পড়ুন,কক্সবাজারে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০, উদ্ধার ২০ লিটার চোলাই মদ

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কী কারণে বাসটিতে আগুন দেওয়া হয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এর পেছনে কোনো পরিকল্পিত নাশকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের লোকজনের বক্তব্য ও অন্যান্য সম্ভাব্য তথ্য যাচাই করা হচ্ছে। বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিনের দাখিল করা প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে গণপরিবহনে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

বিষয় : বাসে আগুন আলিফ পরিবহন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x