দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বিমানের ওভারসিজ অ্যালাউন্সে অনিয়মের অভিযোগ, হুন্ডি ও অর্থ পাচার নিয়ে তদন্তে প্রশ্ন

সাত জেলায় মৃদু তাপপ্রবাহ, সারা দেশে বৃষ্টির আভাস

আওয়ামী লীগের বিচার শিগগিরই শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে নতুন পে-স্কেল, প্রথম ধাপেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের মূল বেতন

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে ‘জুলাই স্মৃতি স্মারক’ তুলে দিলেন তারেক রহমান

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

বাংলাদেশের পক্ষ থেকে তেহরানে শ্রদ্ধা জানালেন স্পিকার, ইরানের নেতৃত্বের সঙ্গে বৈঠক

জুলাই শহীদদের স্মরণসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রপতি ‘ব্যক্তি নয়, প্রতিষ্ঠান’: সংসদে অর্থমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে নিয়ে বিরোধী দলের নেতিবাচক বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে জাতীয় সংসদ-এ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আরও পড়ুন, ৫ দিনে মেরামত শেষে চালু আদানির বিদ্যুৎ ইউনিট

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম-এর বক্তব্যের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট সম্পর্কে সমালোচনা করার আগে তার সাংবিধানিক অবস্থান বিবেচনায় নেওয়া উচিত। তিনি বলেন, যারা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন, তাদেরই এখন রাষ্ট্রপতির মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক। কারণ শপথ নেওয়ার সময় তারা ব্যক্তি নয়, রাষ্ট্রপতির প্রতিষ্ঠানকেই সম্মান জানিয়েছিলেন।

আরও পড়ুন, অনেক দলের তো ব্যাংকও আছে, তাই ঋণখেলাপি হওয়ার সুযোগ নাই: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আরও বলেন, কেউ মন্ত্রী থাকুক বা বিরোধী দলে থাকুক—রাষ্ট্রপতির প্রতি সম্মান দেখানো সবার নৈতিক দায়িত্ব। সাংবিধানিক গণতন্ত্রে বিশ্বাস করলে এই দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দলের নেতারা সামনের সারিতে উপস্থিত ছিলেন। অথচ এখন তারা ভিন্ন অবস্থান নিচ্ছেন, যা গ্রহণযোগ্য নয়। তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যক্তি নয়, প্রতিষ্ঠানই মুখ্য। তাই রাষ্ট্রপতির পদকে যথাযথ সম্মান জানানো প্রত্যেকের দায়িত্ব।

বিষয় : রাষ্ট্রপতি অধিবেশন আমির খসরু সংসদে অর্থমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি ‘ব্যক্তি নয়, প্রতিষ্ঠান’: সংসদে অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে নিয়ে বিরোধী দলের নেতিবাচক বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে জাতীয় সংসদ-এ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আরও পড়ুন, ৫ দিনে মেরামত শেষে চালু আদানির বিদ্যুৎ ইউনিট

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম-এর বক্তব্যের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট সম্পর্কে সমালোচনা করার আগে তার সাংবিধানিক অবস্থান বিবেচনায় নেওয়া উচিত। তিনি বলেন, যারা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন, তাদেরই এখন রাষ্ট্রপতির মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক। কারণ শপথ নেওয়ার সময় তারা ব্যক্তি নয়, রাষ্ট্রপতির প্রতিষ্ঠানকেই সম্মান জানিয়েছিলেন।

আরও পড়ুন, অনেক দলের তো ব্যাংকও আছে, তাই ঋণখেলাপি হওয়ার সুযোগ নাই: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আরও বলেন, কেউ মন্ত্রী থাকুক বা বিরোধী দলে থাকুক—রাষ্ট্রপতির প্রতি সম্মান দেখানো সবার নৈতিক দায়িত্ব। সাংবিধানিক গণতন্ত্রে বিশ্বাস করলে এই দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দলের নেতারা সামনের সারিতে উপস্থিত ছিলেন। অথচ এখন তারা ভিন্ন অবস্থান নিচ্ছেন, যা গ্রহণযোগ্য নয়। তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যক্তি নয়, প্রতিষ্ঠানই মুখ্য। তাই রাষ্ট্রপতির পদকে যথাযথ সম্মান জানানো প্রত্যেকের দায়িত্ব।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত