দৈনিক সংবাদ দিগন্ত

রাষ্ট্রপতি ‘ব্যক্তি নয়, প্রতিষ্ঠান’: সংসদে অর্থমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে নিয়ে বিরোধী দলের নেতিবাচক বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে জাতীয় সংসদ-এ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।আরও পড়ুন, ৫ দিনে মেরামত শেষে চালু আদানির বিদ্যুৎ ইউনিটবিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম-এর বক্তব্যের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট সম্পর্কে সমালোচনা করার আগে তার সাংবিধানিক অবস্থান বিবেচনায় নেওয়া উচিত। তিনি বলেন, যারা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন, তাদেরই এখন রাষ্ট্রপতির মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক। কারণ শপথ নেওয়ার সময় তারা ব্যক্তি নয়, রাষ্ট্রপতির প্রতিষ্ঠানকেই সম্মান জানিয়েছিলেন।আরও পড়ুন, অনেক দলের তো ব্যাংকও আছে, তাই ঋণখেলাপি হওয়ার সুযোগ নাই: অর্থমন্ত্রীঅর্থমন্ত্রী আরও বলেন, কেউ মন্ত্রী থাকুক বা বিরোধী দলে থাকুক—রাষ্ট্রপতির প্রতি সম্মান দেখানো সবার নৈতিক দায়িত্ব। সাংবিধানিক গণতন্ত্রে বিশ্বাস করলে এই দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দলের নেতারা সামনের সারিতে উপস্থিত ছিলেন। অথচ এখন তারা ভিন্ন অবস্থান নিচ্ছেন, যা গ্রহণযোগ্য নয়। তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যক্তি নয়, প্রতিষ্ঠানই মুখ্য। তাই রাষ্ট্রপতির পদকে যথাযথ সম্মান জানানো প্রত্যেকের দায়িত্ব।

রাষ্ট্রপতি ‘ব্যক্তি নয়, প্রতিষ্ঠান’: সংসদে অর্থমন্ত্রী