রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চলমান পুনর্গঠনের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রশীদকে পরিচালক পদে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তর থেকে জারি করা আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।আরও পড়ুন, ফারাক্কা চুক্তি ও তিস্তা প্রকল্পে সময় চাইলেন প্রতিমন্ত্রীআদেশ অনুযায়ী, তিনি আগে মহাব্যবস্থাপক এবং ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন তাকে পদোন্নতি দিয়ে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) হিসেবে পদায়ন করা হয়েছে। বিমান কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে চলমান পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এভিয়েশন খাতে জবাবদিহিতা নিশ্চিত করা এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রেক্ষাপটে এই পদোন্নতি একটি ইতিবাচক পদক্ষেপ।আরও পড়ুন, দেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহামিজানুর রশীদ দীর্ঘদিন ধরে এভিয়েশন খাতে কাজ করছেন এবং অপারেশন, প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা রয়েছে। তিনি ফ্রান্স থেকে এভিয়েশন বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন এবং দেশের একটি এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবেও যুক্ত আছেন।আরও পড়ুন, সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টাবিশেষজ্ঞদের মতে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে আর্থিক চাপ ও পরিচালনাগত চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় অভিজ্ঞ নেতৃত্ব প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং কার্যক্রমে স্বচ্ছতা বাড়াতে ভূমিকা রাখতে পারে। বিমান কর্মকর্তারা আশা করছেন, এই পরিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও দক্ষ, টেকসই ও লাভজনক হবে এবং যাত্রীসেবায় ইতিবাচক প্রভাব পড়বে।