দৈনিক সংবাদ দিগন্ত

সৌদিতে ইরানি হামলায় ধ্বংস মার্কিন ‘AWACS’ বিমান, নজরদারিতে বড় ধাক্কা

সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ই-থ্রি

সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ই-থ্রি সেন্ট্রি (E-3 Sentry) রাডার বিমান ধ্বংস হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এ ঘটনায় মধ্যপ্রাচ্যে মার্কিন আকাশ নজরদারি সক্ষমতায় বড় ধরনের ধাক্কা লেগেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম CNN-এর বিশ্লেষণ অনুযায়ী, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে আঘাত হানা ওই হামলায় বিমানটির লেজ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এর বিশেষ রাডার ডোমটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

এই রাডার ডোমটি ‘এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম’ (AWACS)-এর মূল অংশ, যা আকাশে উড়ে বিশাল এলাকাজুড়ে শত্রুপক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম।

আরো পড়ুন , ট্রাম্প প্রশাসনের নজরে ইরান অভিযানের সম্ভাবনা

মার্কিন বিমানবাহিনীর সাবেক কর্নেল Cedric Leighton এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের নজরদারি ব্যবস্থার ওপর ‘চরম আঘাত’ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, এর ফলে যুদ্ধবিমান নিয়ন্ত্রণ, লক্ষ্য নির্ধারণ এবং প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়তে পারে।

উল্লেখ্য, AWACS বিমান একাই প্রায় ১ লাখ ২০ হাজার বর্গমাইল এলাকা পর্যবেক্ষণ করতে পারে এবং দীর্ঘদিন ধরে এটি মার্কিন সামরিক কৌশলের অন্যতম প্রধান শক্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

বিষয় : সৌদি হামলায় বিমান ঘাঁটিতে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সৌদিতে ইরানি হামলায় ধ্বংস মার্কিন ‘AWACS’ বিমান, নজরদারিতে বড় ধাক্কা

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ই-থ্রি সেন্ট্রি (E-3 Sentry) রাডার বিমান ধ্বংস হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এ ঘটনায় মধ্যপ্রাচ্যে মার্কিন আকাশ নজরদারি সক্ষমতায় বড় ধরনের ধাক্কা লেগেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম CNN-এর বিশ্লেষণ অনুযায়ী, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে আঘাত হানা ওই হামলায় বিমানটির লেজ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এর বিশেষ রাডার ডোমটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

এই রাডার ডোমটি ‘এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম’ (AWACS)-এর মূল অংশ, যা আকাশে উড়ে বিশাল এলাকাজুড়ে শত্রুপক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম।

আরো পড়ুন , ট্রাম্প প্রশাসনের নজরে ইরান অভিযানের সম্ভাবনা

মার্কিন বিমানবাহিনীর সাবেক কর্নেল Cedric Leighton এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের নজরদারি ব্যবস্থার ওপর ‘চরম আঘাত’ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, এর ফলে যুদ্ধবিমান নিয়ন্ত্রণ, লক্ষ্য নির্ধারণ এবং প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়তে পারে।

উল্লেখ্য, AWACS বিমান একাই প্রায় ১ লাখ ২০ হাজার বর্গমাইল এলাকা পর্যবেক্ষণ করতে পারে এবং দীর্ঘদিন ধরে এটি মার্কিন সামরিক কৌশলের অন্যতম প্রধান শক্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত