দৈনিক সংবাদ দিগন্ত

ট্রাম্প প্রশাসনের নজরে ইরান অভিযানের সম্ভাবনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দের জন্য সম্ভাব্য সামরিক অভিযানের পরিকল্পনা বিবেচনা করছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, এ ধরনের অভিযানে মার্কিন সেনাদের কয়েক দিন বা তারও বেশি সময় ইরানের ভেতরে অবস্থান করতে হতে পারে।তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। কর্মকর্তাদের মতে,

আরো পড়ুন ,  পাকিস্তানে হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন

 ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার কৌশল হিসেবে এই পরিকল্পনার প্রতি তিনি ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন।এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের ইসফাহান পারমাণবিক কেন্দ্র থেকে ইউরেনিয়াম জব্দ, হরমুজ প্রণালী সুরক্ষা কিংবা খার্গ দ্বীপ দখলের মতো মিশনে ব্যবহার করা হতে পারে।বিশ্লেষকদের মতে, এ ধরনের অভিযান অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে।

বিষয় : অভিযান পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্প

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ট্রাম্প প্রশাসনের নজরে ইরান অভিযানের সম্ভাবনা

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দের জন্য সম্ভাব্য সামরিক অভিযানের পরিকল্পনা বিবেচনা করছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, এ ধরনের অভিযানে মার্কিন সেনাদের কয়েক দিন বা তারও বেশি সময় ইরানের ভেতরে অবস্থান করতে হতে পারে।তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। কর্মকর্তাদের মতে,

আরো পড়ুন ,  পাকিস্তানে হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন

 ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার কৌশল হিসেবে এই পরিকল্পনার প্রতি তিনি ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন।এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের ইসফাহান পারমাণবিক কেন্দ্র থেকে ইউরেনিয়াম জব্দ, হরমুজ প্রণালী সুরক্ষা কিংবা খার্গ দ্বীপ দখলের মতো মিশনে ব্যবহার করা হতে পারে।বিশ্লেষকদের মতে, এ ধরনের অভিযান অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত