দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

বিমান দুর্ঘটনায় কলম্বিয়ায় ১৫ আরোহীর মৃত্যু

উত্তর কলম্বিয়ায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আরোহী ১৫ জনের সবাই নিহত হয়েছেন।

উত্তর কলম্বিয়ায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আরোহী ১৫ জনের সবাই নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা 'সাতেনা' এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তাদের 'বিচক্রাফট ১৯০০' মডেলের উড়োজাহাজটি এক প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়েছে। ইতিমধ্যে পার্বত্য অঞ্চলে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উড়োজাহাজের যাত্রীদের তালিকায় দেশটির আইনপ্রণেতা দিও কুইনতেরো আমায়া এবং আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদোর নাম রয়েছে। সাতেনা কর্তৃপক্ষ জানায়,

আরো পড়ুন , ভারতের সঙ্গে চুক্তিতে যুক্তরাষ্ট্রের নাখোশ, টার্গেট ইউরোপ

 বুধবার স্থানীয় সময় ১২:০৫ মিনিটে (১৭:০৫ জিএমটি) ভেনেজুয়েলা সীমান্তবর্তী ওকানা শহরে অবতরণের কথা ছিল ফ্লাইট 'এনএসই ৮৮৪৯'-এর। তবে অবতরণের ঠিক ১১ মিনিট আগে উড়োজাহাজটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

উড়োজাহাজটি কুকুতা শহর থেকে ১৩ জন যাত্রী ও ২ জন ক্রু নিয়ে ওকানার উদ্দেশ্যে যাত্রা করেছিল। দুই শহরের দূরত্ব ছিল প্রায় ১০০ কিলোমিটার। উড়োজাহাজটির নিখোঁজের খবর পাওয়ার পরপরই পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়। কলম্বিয়ার সশস্ত্র বাহিনী এই উদ্ধার অভিযানে সরাসরি সহযোগিতা করছে। সূত্র : বিবিসি।

বিষয় : উড়োজাহাজ বিবৃতি বিমান দুর্ঘটনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বিমান দুর্ঘটনায় কলম্বিয়ায় ১৫ আরোহীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

উত্তর কলম্বিয়ায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আরোহী ১৫ জনের সবাই নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা 'সাতেনা' এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তাদের 'বিচক্রাফট ১৯০০' মডেলের উড়োজাহাজটি এক প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়েছে। ইতিমধ্যে পার্বত্য অঞ্চলে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উড়োজাহাজের যাত্রীদের তালিকায় দেশটির আইনপ্রণেতা দিও কুইনতেরো আমায়া এবং আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদোর নাম রয়েছে। সাতেনা কর্তৃপক্ষ জানায়,

আরো পড়ুন , ভারতের সঙ্গে চুক্তিতে যুক্তরাষ্ট্রের নাখোশ, টার্গেট ইউরোপ

 বুধবার স্থানীয় সময় ১২:০৫ মিনিটে (১৭:০৫ জিএমটি) ভেনেজুয়েলা সীমান্তবর্তী ওকানা শহরে অবতরণের কথা ছিল ফ্লাইট 'এনএসই ৮৮৪৯'-এর। তবে অবতরণের ঠিক ১১ মিনিট আগে উড়োজাহাজটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

উড়োজাহাজটি কুকুতা শহর থেকে ১৩ জন যাত্রী ও ২ জন ক্রু নিয়ে ওকানার উদ্দেশ্যে যাত্রা করেছিল। দুই শহরের দূরত্ব ছিল প্রায় ১০০ কিলোমিটার। উড়োজাহাজটির নিখোঁজের খবর পাওয়ার পরপরই পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়। কলম্বিয়ার সশস্ত্র বাহিনী এই উদ্ধার অভিযানে সরাসরি সহযোগিতা করছে। সূত্র : বিবিসি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত